
ময়মনসিংহের ভালুকা থানাধীন হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃত্যু হয়েছে।
গত ২৮ মার্চ ২০২৬ তারিখে এই দুর্ঘটনা ঘটে।ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তবে দুর্ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহত মহিলার নাম-পরিচয় ও স্বজনদের সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে নিহতের মরদেহ এবং পরিচয় শনাক্তের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।নিহত মহিলার নাম-পরিচয় শনাক্তে সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে। যদি কোনো ব্যক্তি উক্ত নিহতের পরিচয় জেনে থাকেন বা তার পরিবার-স্বজনদের বিষয়ে তথ্য দিতে পারেন, তবে নিকটস্থ ভালুকা থানা অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.