
রাজধানী ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত মারকাযুল হিদায়া মডেল মাদরাসার উদ্যোগে বার্ষীক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এ অনুষ্ঠান চলে দুপুর ২টা পর্যন্ত। দিনব্যাপী আয়োজনে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাযুল হিদায়া মডেল মাদরাসার সভাপতি হাফেজ মাওলানা মো. হেদায়েতুল্লাহ নোমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মুমিন মাদরাসা, উত্তরা, ঢাকার পরিচালক মুফতি নেয়ামতুল্লাহ আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুল কুরআন মাদরাসা, টঙ্গী, ঢাকার পরিচালক হাফেজ সাইফুল্লাহ মানসুর। দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম মডেল মাদরাসার পরিচালক ও এটিএন বাংলার ইমাম মুফতি সালামত উল্লাহ আরিফী।
অনুষ্ঠান পরিচালনা করেন আলমানার কুরআনী একাডেমি স্কুল অ্যান্ড মাদরাসা, সানারপাড়, ঢাকার পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বার্ষিক মূল্যায়নে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, বরং সুশিক্ষা, শিষ্টাচার, সততা ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি মাদরাসার শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.