
নরসিংদী জেলা প্রেস ক্লাবের সম্মানিত কার্যনির্বাহী সদস্য ও দেশ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি নূরে আলম রনির বাবা মরহুম মো: জাকির হোসেন এবং প্রেস ক্লাবের সম্মানিত কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি মো: ফরিদুজ্জামানের মা মরহুমা সাইকুন্নেসার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬ খ্রি.) বাদ আসর নরসিংদী জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুম মো: জাকির হোসেন ও মরহুমা সাইকুন্নেসার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ সময় নরসিংদী জেলা প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.