
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মাহফুজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাহামুদুল হাসান বলেন, খামারিদের উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার বাড়াতে হবে। প্রাণিসম্পদ খাতে সেবার প্রসার, উৎপাদন ও বাজারজাতকরণে নতুন প্রযুক্তির প্রয়োগ এ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সরকার বিভিন্ন সময়ে খামারিদের উন্নয়নে প্রণোদনা ও নানা ধরনের সহায়তা দিয়ে আসছে। এসব সুযোগ কাজে লাগিয়ে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান এবং মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে খামারিদের আরও সচেতন ও উদ্যোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.