
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ ৭৫ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৯ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১২০টি শাড়ি, ৫৪টি কম্বল, ২৫টি চাদর, ৫ কেজি জিরা, ২৩ প্যাকেট ফুসকা, ৮ কেজি কিসমিস, ১ হাজার ৯৮০টি চকলেট, ১০ প্যাকেট সনপাপড়ি, ১৭টি খাদ্যসামগ্রী, ৮০ প্যাকেট পাতার বিড়ি, ৮০৮টি ওষুধ এবং ২ হাজার ৩৯৫টি কসমেটিকস সামগ্রী। আটককৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭৫ হাজার ৪৯০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.