ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:


বরিশালের বানারীপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউ টিন ও অর্থ বিতরণ করা হয়েছে।
২ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে উক্ত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল হাসান, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন ফকির।
এ সময় দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায়দের মধ্য থেকে ১৮টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।