সম্পাদক

মোঃআরিফুল ইসলাম:

আজ ০৭ এপ্রিল রোজ শুক্রবার নরসিংদী জেলা গনঅধিকার পরিষদের উদ্দ্যেগে জেলার প্রধান কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত ইফতার ও মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা গনঅধিকার পরিষদের আহবায়ক এডভোকেট শিরিন আক্তার ,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা গনঅধিকার পরিষদের সদস্য সচিব আওলাদ হোসেন জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা গনঅধিকার পরিষদের যুগ্ন আহবায়ক এডভোকেট জাকির হোসেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ ভূইয়া, নরসিংদী জেলা গনঅধিকার পরিষদের যুগ্ন আহবায়ক ওমর ফারুক খান ।

আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা, মনোহরদী উপজেলা,বেলাব উপজেলা নরসিংদী সদর ও মাদবদী থানা গন অধিকার পরিষদের আহবায়ক ও সদস্য সচিব এবং নরসিংদী জেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক ও পলাশ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক ও সদস্য সচিব ও শিবপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক ও সদস্য সচিব সহ গন,যুব ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।