সম্পাদক
নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার (৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
আলাল বলেন, আওয়ামী লীগ আংশিক সত্য কথা বলে জাতিকে বিভ্রান্ত করে। পানি যেমন কাটা যায় না, তেমনি মুক্তিযুদ্ধ ও বিএনপিকে আলাদা করা যায় না।
তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শহীদ জিয়াউর রহমান পানির মতো সমান্তরাল। এর মাঝখানে যতই কাটার চেষ্টা করা হোক, তা কখনোই সম্ভব নয়।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের মধ্যে এমন মন্ত্রীও আছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন যাদের বয়স ছিল মাত্রা ৩ বছর। মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হতে আওয়ামী লীগের অর্থমন্ত্রী কামালও আবেদন করেছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তার বয়স ১১ বছর থাকায় সেই আবেদন বাতিল হয়ে যায়।
মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম (বীর প্রতীক), বিএনপি চেয়ারপার্সেন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ অনেকেই উপস্থিত ছিলেন।

