সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলার রূপসা থানা পুলিশ বিল্লাল হাওলাদার (২২) নামে এক মাদক বিক্রেতাকে ৪৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছেন। গ্রেফতারকৃত বিল্লল রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের মিলকী দেয়াড়া গ্রামের মৃত: আতাহার হাওলাদার এর ছেলে।
পুলিশ জানায়, আইচগাতি ক্যাম্প পুলিশের এসআই নকীব ইকবাল গত ৯ই মে রাতে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে রাজাপুর বাজার এলাকায় অবস্থান করতে থাকে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মিলকী দেয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যাল য়ের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল কে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে ৪৫ গ্রাম গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত বিল্লাল বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব্য সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিক ভাবে সে স্বীকার করে।

