সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
আজ সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার দাড়িয়াপুর বয়ড়া বাড়ি কবরস্থান মাদ্রাসা মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আবু হোসেনের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।এসময় বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন কে গার্ড অব অনার দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা আবু হোসেনের মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন।সিরাজগঞ্জ -৫( বেলকুচি ও চৌহালী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া,বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক পৌর এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারেক সরকার সহ বেলকুচি মুক্তিযোদ্ধা কমান্ডারের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

