সম্পাদক
নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎ শেষে এক টুইট বার্তায় জয়শঙ্কর বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত অভিবাদন ও উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। আমাদের নেতাদের দিকনির্দেশনা ও দর্শন ভারত-বাংলাদেশ মৈত্রীকে শক্তিশালী করে চলেছে।
এর আগে, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সম্মেলনে যোগদান ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

