সম্পাদক

স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম মোল্ল্যা গভীর রাতেও বিভিন্ন জায়গায় মাদকসহ বিভিন্ন আসামি ধরতে তৎপর দেখা যায়।

দৌলতপুর থানার জিয়ানপুর ইউনিয়নে পংতিরছা গ্রামের সেলিম ও আতরের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে একটি বড় ঝামেলা দীর্ঘদিন যাবত লেগে আছে। এর আগেও এই ঝামেলা মিটানোর জন্য চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য বসে মীমাংসা করার চেষ্টা করলেও তা আজও পর্যন্ত সমাধান হয়নি।

০৮/০৫/২০২৩ তারিখে আবারো সেই জমি নিয়ে উভয়ের মধ্যে মারামারি হয় এবং বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হন একজন উন্নত চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা কমপ্লেক্স থেকে মানিকগঞ্জে রেফার্ড করা হয়।
এতে সেলিমে পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই ওসি মোঃ শফিকুল ইসলাম মোল্ল্যার নেতৃত্বে অভিযান চালানো হয় তবে কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে ওসি মোঃ শফিকুল ইসলাম মোল্ল্যা বলেন আমি অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করি। কিন্তুু আসামিরা টের পেয়ে স্থান ত্যাগ করে, তাই কাউকে আটক করতে পারিনি।