সম্পাদক

নিউজ ডেস্ক:

রাশিয়া জানিয়েছিল, মস্কোর জার্মান দূতাবাসে এবং অন্য সংগঠন থেকে কর্মী ছাঁটাই করতে হবে। রাশিয়ার নির্দেশ, সে দেশে ৩৫০ জনের বেশি জার্মান থাকতে পারবেন না। এর মধ্যে স্কুলে ও অন্য সাংস্কৃতিক সংগঠনে কর্মরত জার্মানরাও আছেন।

তারপরই জার্মানিও পাল্টা কড়া সিদ্ধান্ত নিয়েছে। তারা  রাশিয়ার চারটি কনসুলেট বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে রাশিয়া জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। তারাও এর জবাব দেবে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের কূটনাীতিক ও অন্য মানুষের সংখ্যায় একটা তালমিল থাকা দরকার। তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, রাশিয়াই প্রথমে অন্যায্য সিদ্ধান্ত নিয়েছে। এরপরই সিদ্ধান্ত নেয়া হয়েছে. এই বছরের শেষে বার্লিনে রাশিয়ার দূতাবাস থাকবে এবং একটি কনসুলেট থাকবে।

মুখপাত্রের দাবি, ইউক্রেন যুদ্ধ চলছে। এই সময় রাশিয়া কূটনৈতিক সম্পর্ক কম করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা মেনে নেয়া যায় না।

বুধবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রচুর জার্মানকে রাশিয়া ছাড়তে হবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এমনিতেই জার্মানি ও রাশিয়ার সম্পর্ক খারাপ হয়েছে। এখন তা আরো খারাপ হলো।খবর: ডিডব্লিউ,রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস