ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:


নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মতিন ভূঞা এর জানাযা আজ শুক্রবার (১৬ জুন, ২০২৩) নরসিংদী পৌরসভার দত্তপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শিল্পমন্ত্রী এডঃ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্ণন করেন।

পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম,নরসিংদী জেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ, বাংলাদেশ আয়ামীলীগ এর বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,নরসিংদী জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নরসিংদীবাসী মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন।

জানাযার প্রাক্কালে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের মহতি স্মৃতিচারন বক্তব্যে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

kazitv ও দৈনিক আজকের খোজঁ খবর পত্রিকার কেমেরায় ধারন করা জানাযার খন্ড চিত্র।