সম্পাদক
জাবির আহম্মেদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
মাত্র একদিনের ব্যবধানে মৃত্যু হয়েছে জামালপুর জেলার ইসলামপুর উপজেরার পশ্চিম চিনাডুলী গ্রামের মন্ডলবাড়িতে বাদশা মন্ডল (৯০) এবং তার স্ত্রী বাতাসি বেগমের (৮০)।
রবিবার (৯ জুলাই) দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে মারা যান বাদশা মন্ডল। অপরদিকে তার স্ত্রী ১০ জুলাই সকাল ৯ টা ১৫ মিনিটে মারা যান। বাদশা মন্ডলের স্ত্রী বাতাসি বেগম রমজান মাসে নিজ বাড়ির আঙিনায় আছাড় পড়ে পা ভেঙে ফেলে।অন্যদিকে বাদশা মন্ডল বৃদ্ধ হলেও শরীল মন তাজা ছিল তার।
স্বামী স্ত্রীর এক দিনের ব্যবধানে মৃত্যুর ঘটনায় ইসলামপুর উপজেলায় বিভিন্ন গ্রামে গ্রামে হৃদয় বিদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ দপ্তরির ৬ ছেলে ও ৩ মেয়ে। বাদশা মন্ডল এবং তার স্ত্রীর জানাযা নামাজ তার নিজ বাড়িতেই অনুষ্ঠিত হয়।স্বামীর জানাযা পড়ান খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা মুফতি আরমান হোসেন রাজু।অপরদিকে স্ত্রীর জানাযা পড়ান নিহতের নাতি এরশাদ আলম।
জানাযায় বক্তব্য রাখেন চিনাডুলী ইউনিয়নের যুবলীগের সভাপতি আব্দুল আজিজ মাষ্টার,নিহত ব্যক্তিদের ছোট ছেলে শাহীন আলম প্রমুখ। জানাযায় উপস্থিত হয়েছিলেন আন্তর্জাতিক বক্তা মাওলানা মকবুল হোসেন তুফানি, প্রজন্মনিউজ২৪.কমের সরকারি ইসলামপুর কলেজ প্রতিনিধি জাবির আহম্মেদ জিহাদ,দেওয়ানপাড়া দাখিল মাদরাসার শিক্ষক খোরশেদ আলম ,চিনাডুলী এস.এন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফুল আলম রুবেল সহ বিভিন্ন এলাকার সকল শ্রেণীর ব্যক্তিবর্গ।

