সম্পাদক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধসহ বাম ও ডানতীর সংরক্ষণ শীর্ষ প্রকল্পের আওতায় ফুলবাড়ী উপজেলাধীন সোনাই কাজী এলাকায় নদীতীর সংরক্ষণ কাজের পরিদর্শন করলেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।

বুধবার ১২ জুলাই দুপুরে তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সোনাইকী এলাকায় এসে ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধসহ বাম ও ডানতীর সংরক্ষণ শীর্ষ প্রকল্পের কাজের পরিদর্শন ও এলাকাবাসীর  সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইসমত তোহা, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডর উপসহকারী প্রকৌশলী রাফিয়া আক্তার, কামরুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আজিজার রহমান মাস্টার, উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হারুন আর রশিদ হারুন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য মুজিবর রহমান প্রামানিক, উপজেলা যুব সংহতির আহবায়ক আল মামুন বাশার,সদস্য সচিব শাহনুর রহমান শাহীন,মাহাফুজার রহমান শেখ,মোস্তাক আহমেদ,ইউপি সদস্য ইলিয়াছ উদ্দিন,রফিকুর ইসলামসহ আরো অনেকে।