সম্পাদক

মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

রবিবার (১৬ জুলাই) ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জনাব মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও ভোলা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদ এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। এ সময় সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা পুলিশের কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।