ওমর ফারুক

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রামের মোঃ রফিকুল হাওলাদার এর বাড়ীর মুরগীর ঘর থেকে প্রায় ১৪ ফুট লম্বা এ অজগরটি উদ্ধার করা হয়।

সোমবার সকাল ১১ টার দিকে সিপিজি ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর সদস্যরা সাপটিকে উদ্ধার করেন।রফিকুল ইসলাম বলেন,সোমবার সকালে তার স্ত্রী মুরগী ছাড়তে গেলে মুরগীর ঘর থেকে কোনো মুরগী বের না হওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়ে যান।

পরবর্তীতে তিনি টর্চ লাইট জ্বালিয়ে দেখলে তিনি অজগর সাপটিকে দেখতে পান। পরবর্তীতে স্থানীয়রা সিপিজি ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করার জন্য নিয়ে যায়।

অজগরটি তাদের ৮ টি মুরগি খেয়ে ফেলে।এ ব্যাপারে ওয়াইল্ড টিম এর সদস্য মোঃ আলম হাওলাদার বলেন, টিমের সদস্যরা ১৪ ফুট লম্বা এবং ৩০ কেজি ওজনের অজগরটিকে নিয়ে আসলে শরণখোলা রেঞ্জ কর্মকর্তার কাছে অজগরটিকে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।