ওমর ফারুক

মোঃ সিদ্দিকুর রহমান ইমন, স্টাফ রিপোর্টার:

আজ শুক্রবার ২৮ই জুলাই ২০২৩ইং সারাদেশে এসএসসির ফলাফল একযোগে প্রকাশিত হয়েছে।সে প্রেক্ষিতে মাধবদীর বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে চলতি বছরে ২৫৪ জন পরীক্ষার্থী থেকে ২৪৬জন পরীক্ষায় অংশগ্রহণ করলেও তার মধ্যে ১৭৭জন পাশ করে এবং ৬৯জন শিক্ষার্থী ফেইল করে।

এক প্রতিষ্ঠান থেকেই ৬৯জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এলাকার মধ্যে ব্যাপক সমলোচনা হচ্ছে,অভিভাবকগন মনে করছে শিক্ষকদের অবহেলা আর কমিটির সঠিক তদারকি না থাকায়ই এই খারাপ ফলাফলের কারন।

ফেইলের কারন হিসেবে শিক্ষক বা কমিটির কেওই কিছু বলেনি।এর আগে (শুক্রবার)সকাল ৯টায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

চলতি বছর এসএসসি ও সমমানে পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনের ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন পরীক্ষার্থী ছিল।

এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন, যা ৪৯.৩২ শতাংশ। ছাত্রী সংখ্যা হচ্ছে ১০ লাখ ৫৩ হাজার ২৪৬ জন, যা ৫০.৬৮ শতাংশ।