সম্পাদক
সামিন রহমান, আন্তর্জাতিক ডেস্ক:
তাইওয়ানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪৫ মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণার প্রতিক্রিয়ায়, ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়েছে। এই সহায়তা প্যাকেজটিতে “প্রতিরক্ষা নিবন্ধ”, সামরিক শিক্ষা এবং প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে, যদিও ঘোষণায় অস্ত্র ও সরঞ্জামের নির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি।
চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করে এবং স্বায়ত্ত-শাসিত দ্বীপের প্রতি ক্রমবর্ধমান আক্রমনাত্মক অবস্থান গ্রহণ করছে । ওয়াশিংটনে চীনা দূতাবাস তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির পদক্ষেপকে তিরস্কার জানিয়েছে। এবং তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে, সতর্ক করে দিয়েছে যে এই ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালীতে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে।
আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি না দিলেও, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বীপটির প্রতিরক্ষার প্রধান সমর্থক। যদিও ওয়াশিংটন “এক চীন” নীতির অধীনে তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে। কিন্তু সর্বশেষ সামরিক সহায়তা প্যাকেজটিকে তাইওয়ানের আকাশসীমা এবং জলসীমার কাছাকাছি সামরিক অনুশীলন এবং অনুপ্রবেশ সহ চীনের পদক্ষেপ গুলোর বিরুদ্ধে তাইওয়ানের নিরাপত্তা জোরদার করার একটি প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে।
তাইওয়ানের জন্য রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসনের অব্যাহত সমর্থন এবং রাষ্ট্রপতি সাই ইং-ওয়েনের নেতৃত্বে এর স্বাধীনতা-ঝোঁক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করেছে। চীন আমেরিকার বিরুদ্ধে তাইওয়ানকে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত করার অভিযোগ করেছে।
আমেরিকার তাইওয়ানের জন্য সামরিক সহায়তা অনুমোদন করার পদক্ষেপ, রাশিয়ার আক্রমণের সময় ইউক্রেনকে দেওয়া সহায়তার অনুরূপ। তাইওয়ান প্রণালীর পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি উদ্বেগ বারিয়ে দিচ্ছে। কারণ তাইওয়ানের মর্যাদা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বাড়লে তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক ভূ-রাজনীতির জন্য সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। সূত্র: আল জাজিরা

