সম্পাদক

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী সদর প্রতিনিধি:

কেন্দ্রীয় ঘোষণা মোতাবেক বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অপরাজনীতি, অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (৩০ জুলাই) বিকেলে জেলা আওয়ামীলীগ অফিসের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। এসময় প্রতিবাদ সমাবেশে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক ও নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুমি সরকার ফাতিমা,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী পৌরসভার পেলেন মেয়র নুর মোহাম্মদ খন্দকার পারভেজ সহ জেলা ও শহর আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, যারা আওয়ামীলীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে এবং জননেত্রীকে ভালোবাসে তাদেরকে মনে রাখতে হবে, যেকোনো পরিস্থিতিতে ১ ঘন্টার নোটিশে তাদের রাজপথে থাকতে হবে। এসময় গত শনিবারে ঢাকার ঘটনার রেশটেনে বক্তারা বলেন, শনিবার বিএনপি জামায়াত রাজপথে জ্বালাও-পোড়াও করেছে, পুলিশের উপরেও হামলা করেছে, তারা চাচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে গোপনে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে। এটা কখনোই তারা আর পারবে না, বাংলাদেশ আওয়ামিলীগ বাংলার মাটিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদেরকে আর কখনো ক্ষমতায় আসতে দেবো না।

বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। পরে জামায়াত, শিবির, রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড় স্লোগানে মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা