ওমর ফারুক

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, দুলারহাট থানা এর তত্ত্বাবধানে দুলারহাট থানাধীন গাছির খাল লঞ্চঘাট হইতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ যুবককে আটক করেছে দুলারহাট পুলিশের একটি চৌকস টিম।

০৮ আগষ্ট দুলারহাট থানা পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে গাছির খাল লঞ্চঘাটে এম ভি মফিজ খান লঞ্চ থেকে তোষকে মোড়ানো বস্তাবন্দি ১৫টি ধারালো নেপালি ও ৮টি বগি দা সহ আসামি আলী আজগর নামক এক যুবককে গ্রেফতার করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।