ওমর ফারুক

সামিন রহমান, আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভলিন অঞ্চলে একটি বড় আকারের বিমান হামলা চালিয়েছে রাশিয়া।ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন , এই বিমান হামলায় স্থানীয় ভবনগুলি বিধস্ত হয়েছে এবং বহু বেসামরিক নাগরিক আহত হয়েছে ।


মঙ্গলবার সকালে লভিভ শহরের মেয়র আন্দ্রি সাডোভি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, শহরকে টার্গেট করে রাশিয়া অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছে এতে অনেকগুলো বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেয়র জানান হামলায় ৪ জন আহত ও ১০০ টিরও বেশি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে একটি কিন্ডারগার্টেন স্কুলও রয়েছে হয়েছে। হতাহত হ্রাসের জন্য বিল্ডিং খালি করার নির্দেশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মেয়র আন্দ্রি সাডোভি।


অপরদিকে ইউক্রেনের ভলিন অঞ্চলের লুটস্ক শহরে রাশিয়ার বিমান হামলায় অন্তত দুইজন আহত হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।


ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ডিনিপ্রোপেট্রোভস্কের গভর্নর সেরহি লিসাক টেলিগ্রামে বলেছেন, রাশিয়ার হামলায় এই অঞ্চলে একজন আহত হয়েছে।


স্থানীয় সংবাদ মাধ্যম দ্য কিভ ইন্ডিপেনডেন্ট এর আগে জানিয়েছে যে ইউক্রেনীয় বিমান বাহিনী ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিষয়ে সতর্ক জারি করেছিল।