ওমর ফারুক
আলমগীর হোসেন বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমীত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
পরে বিকেল ৩ ঘটিকার সময় হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আঃ সামাদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু। বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আহসান হাবীব, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
বাগমারা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোসলেম আলী, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রামানিক, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কৃষকলীগের সভাপতি মহসিন আলী , চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক।লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বাবু, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাকিম প্রামানিক, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন।
আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন, বাগমারা প্রেসক্লাব ও হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব, তাহেরপুর প্রেসক্লাবের সভাপতি সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

