সম্পাদক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী সদর প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন। ২০ আগষ্ট রবিবার দুপুরে ভগিরথপুর শাহী ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী -২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -২ পলাশ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশ্রাফ খান পোটন।
মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খাঁন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মো: শরীফুল হক, ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার, জিনারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী, মাধবদী থানা আওয়ামী লীগের, আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাহবুবুল হাসান, বর্তমান চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত প্রমুখ।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ই আগষ্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মহান রব্বুল আলামীনের কাছে দোয়া প্রার্থনা করা হয়, পরে উপস্থিত সকলের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়।

