ওমর ফারুক

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী সদর প্রতিনিধি:


২০০৪ সালের ২১ আগষ্টের বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনার প্রতিবাদে আলোচনা সভা ও আইভি রহমান সহ সকল শহীদদের শরনে দোয়া মাহফিলের আয়োজন করেছে মাধবদী থানা মহিলা আওয়ামীলীগ।

২১ আগষ্ট সোমবার দুপুরে মাধবদী পৌরসভার হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মাধবদী থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও নরসিংদী স্পোর্টস একাডেমির সভাপতি সুমি সরকার ফাতেমা।

সাধারণ সম্পাদক আমেনা বেগম জোসনার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা বক্তব্য রাখেন মাধবদী থানা মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।

বক্তব্যে বক্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় যারা এই বর্বরোচিত হামলায় চালিয়েছিলো তাদের প্রতিহত করতে হবে এবং সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।

পরে সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মহান রব্বুল আলামীনের কাছে দোয়া প্রার্থনা করা হয়।