ওমর ফারুক

শাওন আহমেদ সা’দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

বাংলাদেশের কৃষি সেক্টরের স্বনামধন্য প্রতিষ্ঠান এ আর মালিক সিডস্ প্রাঃ লিঃ কর্তৃক শিবপুরের কুন্দারপাড়ার মারকাজুল উলুম মাদ্রাসায় পঞ্চান্ন হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

গত ৭ আগস্ট ২০২৩ইং তারিখে মারকাজুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে এ আর মালিক সিডস্ প্রাঃ লিঃ এর আয়োজনে কুন্দারপাড়া, খরকমারা, খলাপাড়া, ব্রাক্ষন্দী এলাকার সকল চারা ব্যবসায়ীদের নিয়ে ব্যবসা উন্নয়নের সার্বিক আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আর মালিক সিডস্রে ব্যবস্থাপনা পরিচালক এ আইপি আতাউস সোপান মালিক।

আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পরিবেশক নাহার বীজ ভান্ডারের সত্বাধিকারী মোঃ মোজ্জামেল হক (বাদল) ও সংশ্লিষ্ট বীজ ডিলার বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

অনুষ্ঠান চলাকালে এলাকার চারা ব্যবসায়ীদের আহবানে সাড়া দিয়ে এ আর মালিক সিডস্ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক উক্ত মাদ্রাসার উন্নয়নকল্পে আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন।

তারই পরিপ্রেক্ষিতে গত ২০ আগষ্ট রবিবার নগদ পঞ্চান্ন হাজার টাকা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।