ওমর ফারুক
ওমর ফারুক, বার্তা সম্পাদক:
নরসিংদীতে বাংলাদেশ জামাতে ইসলামি, নরসিংদী জেলা শাখার ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ আগস্ট সকালে নরসিংদীর ভেলানগরের ঢাকা বাসস্ট্যান্ডে তাদের এই ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মাওলানা দেলোয়ার হুসাইন সাইদীর মৃত্যুতে ঢাকায় জানাজা পড়তে না দেয়া, গায়েবানা জানাজায় হামলা, ফুরকানুল ইসলামের হত্যা, সাংবিধানিক অধিকারে বাঁধা প্রদান ও পুলিশি হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে তারা।
এসময় অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারি আমজাদ হোসেন, নরসিংদী সদর উপজেলার আমীর মাহফুজুর রহমান ভুইয়া, নরসিংদী শহর জামাতের আমীর আজিজুর রহমান, মাধবদী থানা শাখার আমীর আমিনুল ইসলাম প্রমূখ।
ঝটিকা বিক্ষোভ মিছিলটির সংক্ষিপ্ত বক্তব্য ও রাখেন জামাতে ইসলামির নেতারা।

