সম্পাদক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
রবিবার (২৭ আগস্ট) র্যালি ও আলোচনা সভার মাধ্যমে সমগ্র নরসিংদী জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পক্ষকালব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন নরসিংদী ডা: মো: নুরুল ইসলাম, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্কুলের শিক্ষার্থীরা। র্যালিতে সমাবেতদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান ডেঙ্গুসহ সকল মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন থাকা এবং মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত সকল স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এসময় নরসিংদী সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

