ওমর ফারুক
শাহ কামাল, গাইবান্ধা সদর প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসতবাড়ির জমি অংশ বের করে দেওয়ার তারিখে মারপিটের ঘটনায় দুইজনকে আহতের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার শালমারা ইউপির দামগাছা গ্রামে। ওই গ্রামের মৃত আ. সামাদের ছেলে ধলু মিয়া ও মৃত ওসমান আলীর ছেলে জয়নাল গংগদের সাথে বসতভিটার জমি বের করার দ্বন্দ্বে মারপিটের ঘটনায় আ. সামাদ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দিয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে চলমান দ্বন্দ্ব মিমাংসার স্বার্থে গত এক মাস আগে আমিন দ্বারা বাড়ির জমি পরিমাপ করা হয়। তাতে জয়নালের দখলে থাকা জমির মধ্যে ধলু মিয়া কিছু জমি পাওয়ায় তা সীমানা পিলার স্থাপনে নির্দিষ্ট করা হয়।
এদিন ওই জমিতে থাকা গাছ-পালা কেটে নিয়ে ফাঁকা করার জন্য এক মাস সময় নেন জয়নাল। সে মোতাবেক গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) জমি ফাঁকা করে না দিয়ে তারা সংঘবদ্ধভাবে ধলুর ভাই বেলু মিয়ার বসতবাড়ির বাহির উঠানে ভুক্তভোগীদের উপর হামলা চালায়।
এসময় মারপিটে বেলু মিয়ার স্ত্রী হালিমা বেগম মারপিটে আহত সহ তার শ্লীলতাহানি করে শরীরে থাকা বিভিন্ন স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে ছিনিয়ে নেয়।
বেলু মিয়া স্ত্রীকে উদ্ধারের চেষ্টাকালে তাকেও রক্তাক্ত হাড়কাটা রক্তাক্ত জখম করে। প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তাদের চিকিৎসাধীন রেখে ভাই ধলু মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় লিখিত এজাহার দেন।
এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ্ জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

