সম্পাদক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ পালিত হয়েছে। শুক্রবার ৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার।

হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুমন কান্তি সাহা,উপজেলা শিক্ষা অফিসার আকবর কবীর,মাধ্যমিক সুপার ভাইজার আব্দুস সালাম,ইউ আর সি ইন্সট্রাক্টর আব্দুল আজিজ,পানিমাছকুটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ নিরক্ষরতা দূরীকরণ ও মানসম্মত শিক্ষা প্রদানে সকল শিক্ষকসহ সুধী জনকে আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।