ওমর ফারুক
শাহরিয়ার শাকিল,বড়লেখা( মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলাধীন সামাজিক সংগঠন ইনসাফ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সংগঠনের স্থায়ী পরিষদের সদস্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা জবরুল ইসলাম এর পুনরায় প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা প্রদান কালে উপস্থিত ছিলেন ইনসাফ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক জামিল আহমদ, অর্থ সম্পাদক শাহরিয়ার শাকিল, সহ-রক্তদান সম্পাদক রাজু আহমদ,পরিকল্পনা বিষয়ক সম্পাদক তাহের আহমদ প্রমুখ।
উল্লেখ্যঃ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা জবরুল ইসলাম প্রবাস থেকে দেশে এসে ৩ মাস ছুটি কাটিয়ে আবারো তার নিজ কর্মস্থল প্রবাসে পাড়ি জমিয়েছেন। মানবিক ও সামাজিক কাজে তিনি সতঃস্ফুতভাবে তাহার মহা মূল্যবান সময়টুকু অব্যাহত রেখেছিলেন।
তার বিদায় বেলা ইনসাফ এর নেতৃবৃন্দরা বলেন, বিদায় মানে শুধুই কষ্ট নয়,কখনো বিদায় মানে ভালো কিছু আসার সুযোগ।
এ বিদায় আসলে শেষ বিদায় নয়, এ বিদায় ক্ষনিকের বিদায়, দেখতে, দেখতে বেধনার দিনটি এ ভাবে সামনে এসে হাজির হবে ভাবতেই পারিনি পরিশেষে জীবন সুন্দর ও সুখিময় হোক এমনটি প্রত্যাশা করি।

