ওমর ফারুক
আলামিন হোসাইন,ঝিনাইদহ সদর প্রতিনিধি:
আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঝিনাইদহ ১ শৈলকুপা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আজ সোমবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি এবং বিশ্বাস বিল্ডার্স এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল বিশ্বাস শৈলকুপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের চড়িয়ার বিল বাজারে তার নির্বাচনি অফিস উদ্বোধন করেন।
ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুলতান মামুন তার নিজ বাসভবন ২নং মিরজাপুর ইউনিয়নের চড়িয়ার বিল নাজারে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের এ নির্বাচনি অফিস উদ্বোধন করেন।
এসময় নজরুল ইসলাম দুলালের সফর সংঙ্গী হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সরোয়ার জাহান বাদশা, সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রানা হামিদ, যুগ্ন – সাধারণ সম্পাদক রেজাউল হক রিপন, সুলতান মামুন সমাজ কল্যান সম্পাদক জেলা সেচ্ছাসেবক লীগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিটি রানা শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, শহিদুল ইসলাম টুলু, রেজাউল খা এবং স্থানীয় আরো নেতৃবৃন্দ।
অফিস উদ্বোধন কালে সবার উদ্দেশ্য দুলাল বিশ্বাস বলেন আমি শৈলকুপা বাসীর পাশে থেকে তাদের সেবা করতে চায় আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার কাছে মনোনয়ন প্রত্যাশী। আমি আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা আমাকে মনোনয়ন প্রদান করে শৈলকুপা বাসীর পাশে থেকে কাধে কাধ মিলিয়ে কাজ করার সুযোগ দিবেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে নৌকার বিকল্প কিছু নেই। আমরা সকল প্রকার দন্দ কলহ ভুলে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করব ইনশাআল্লাহ।
নৌকা কোন ব্যক্তির না আমরা নৌকা বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শৈলকুপা আসন উপহার দিব ইনশাআল্লাহ। অফিস উদ্বোধন শেষে ২ নং মির্জাপুর ইউনিয়নের রানীনগর গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

