ওমর ফারুক

আলামিন হোসাইন , ঝিনাইদহ সদর প্রতিনিধি:

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য চ্যানেল টোয়েন্টিফোরের ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন,বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকায় হামলার শিকার হন তিনি।এসময় ফিরোজ হোসেন ও তার ভাতিজা বিপ্লবসহ বেশ কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালিয়ে জখম করেন।

এর প্রতিবাদে (২৩ সেপ্টেম্বর)সকাল ১১ টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা শাখা,ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি, ঝিনাইদহ সাংবাদিক ক্লাব, ঝিনাইদহ প্রেস ইউনিট, ঝিনাইদহ অনলাইন সাংবাদিক ক্লাব সহ ঝিনাইদহে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক সাদ্দাম হোসেন এর প্রতি সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয়।ঝিনাইদহের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মো: রায়হান বলেন অবিলম্বে শৈলকূপা থানার অসিকে অপসারণ করতে হবে না হলে আমরা সাংবাদিকরা কর্মসূচি দিত বাধ্য হব।তিনি ঝিনাইদহ পুলিশ সুপার ও অ্যাডিশনাল এসপিকে ধন্যবাদ দিয়ে বলেন আমরা কর্মসূচি ঘোষণার সাথে সাথে সন্ত্রাসী বিপ্লবকে সন্ধ্যার ভিতর গ্রেপ্তার করার জন্য।

এ হামলাকারীর মধ্যে আর যারা বাকি আছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে না হলে আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হব।


এসময় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সপ্বন মাহমুদ ও সহ-সভাপতি মুন্সি রবিউল ইসলাম,রিপোর্টার্স ইউনিটের সভাপতি মো: মিজান,ঝিনাইদহ প্রেস ইউনিটের সভাপতি মোঃ পল্লব মিয়া,ঝিনাইদাহ টেলিভিশন ফোরামের সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক রাজিব হাসান বক্তব্য রাখেন।

তাদের বক্তব্যে অবিলম্বে হামলাকারী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি করেন না হলে আমরা আমরণ কর্মসূচি দিতে বাধ্য হব।বক্তারা আরো বলেন আমার কোন সাংবাদিক ভাই হামলা মামলার শিকার হলে আমরা ঝিনাইদাহের সকল সাংবাদিক ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করব ইনশাআল্লাহ।