ওমর ফারুক

শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলবী বাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একজন মুমূর্ষ রোগীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন আমেরিকা প্রবাসী বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আবু সায়েম।

(২৪ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকার সময় আবু সায়েমের একমাত্র বিশ্বস্ত আবুল কালাম, তারেক হাসনাত, শাহরিয়ার শাকিলের মাধ্যমে আর্থিক অনুদানটি প্রদান করা হয়েছে।

উল্লেখ্যঃ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে আমেরিকা প্রবাসী আবু সায়েম প্রতিনিয়ত মানুষের কল্যাণে অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন, যার ফলে ইতি মধ্যেই বড়লেখা উপজেলায় মানবিক সায়েম হিসাবে তিনি বেশ পরিচিতি লাভ করেছেন।

তিনি বিভিন্ন সময়, ঘর নির্মান, মসজিদ নির্মান,টিউবওয়েল বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজে সতঃস্ফুতভাবে তার ভূমিকা অপরীসিম।

এই ধরনের সামাজিক ও মানবিক কাজ গুলো বর্তমানে যেরকম অব্যাহত রেখেছেন,আগামীতেও এই রকম অব্যাহত থাকবে।