ওমর ফারুক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলমের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেছে নরসিংদীর জনপ্রিয় আঞ্চলিক অনলাইন গণমাধ্যম নরসিংদী.টিভির সদস্যরা।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলাপ্রশাসক কার্যালয়ে ফুলেল শুভেচছা গ্রহণ করেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (গোপনীয় শাখা) অনিক সাহা, নরসিংদী.টিভির সিইও গাজী ফারজানা, নরসিংদী প্রতিনিধি ও ভিডিও এডিটর সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, রায়পুরা উপজেলা প্রতিনিধি রোমান পথিক, মনোহরদী উপজেলা প্রতিনিধি শাহরিয়ার পারভেজ জয় সহ ভয়েজ আর্টিস্ট সুলতানা আক্তার ও সজল আহমেদ।
এসময় নরসিংদী.টিভির সাফল্য ও অর্জন তুলে ধরার মাধ্যমে কোশল বিনিময় করে প্রতিনিধিরা। গণমাধ্যমকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন নবাগত জেলা প্রশাসক।

