ওমর ফারুক
ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে আজ বেলা ১২ বারটার সময় ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান। সঞ্চালনায় ছিলেন নাহিদ নিগার সুলতানা।
জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ বিনিয়োগে অগ্রাধিকার – কন্যা শিশুর অধিকার’।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খান, প্রভাষক মোশাররফ হোসেন, ওসি (তদন্ত) বন্দে আলী, সাংবাদিক এ টি এম রবিউল করিম, প্রমুখ।
আয়োজনে: ফুলপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

