ওমর ফারুক

আলামিন হোসাইন, ঝিনাইদহ সদর প্রতিনিধি:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক,জেলা আওয়ামী লীগের সদস্য,কাজী নাসিম আল মোমিন রুপক।


স্থানীয় সময় রবিবার বিকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেন।


তিনি গণসংযোগ করার সময় সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়নচিত্র ও নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।


নির্বাচনী গণসংযোগ চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, মোঃ খাইরুল ইসলাম সাবেক সভাপতি ঝিনাইদহ জেলা ছাত্রলীগ,সদস্য জেলা আওয়ামী লীগ।আমিনুর রহমান তপু সাংগঠনিক সম্পাদক কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। মোঃ ইদ্রিস আলী সাবেক সাধারণ সম্পাদক,কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।মোঃ আজিজুর রহমান খান সাধারণ সম্পাদক,৮ নং মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগ, কালিগঞ্জ।

মোঃ আবু সাইদ সাংগঠনিক সম্পাদক, ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন, কালিগঞ্জ।কাজী রিপন সাধারণ সম্পাদক, কালিগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।সাবেক সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।


আশরাফুজ্জামান সুমন সাবেক সহ-সভাপতি ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। রেজওয়ানুল ইসলাম বাপ্পি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। মোঃ বিপ্লব হোসেন সিনিয়র সহ-সভাপতি ঝিনাইদহ জেলা ছাত্রলীগ।
আশরাফুল ইসলাম আশরাফ যুগ্ম সাধারণ সম্পাদক,ঝিনাইদহ জেলা ছাত্রলীগ।

সাকিন তানভীর অংকন সাংগঠনিক সম্পাদক,ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। ফিরোজ হোসেন সাবেক সহ-সভাপতি,ঝিনাইদহ জেলা ছাত্রলীগ।


একরামুল হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ।শেখ মেহেদী হাসান সভাপতি, ফুরসন্দি ইউনিয়ন ছাত্রলীগ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


গণসংযোগ শেষে নাসিম আল মোমিন রুপক জানান,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।ইতিমধ্যে তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করেছেন।এবার সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা।এজন্য আমি আমার নির্বাচনী এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরছি। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী।


দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি কালীগঞ্জ এলাকাকে মাদক মুক্ত ও শিক্ষাবান্ধব স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলবো।