সম্পাদক

ছুটি

লেখক-জাবির আহম্মেদ জিহাদ

দৌড়াদৌড়ির দিন সেরেছে

হুর্রে!হুর্রে! টুটি!

খুশির আমেজ মোদের মনে

আজ আমাদের ছুটি।

আজ আমাদের ছুটি,ও ভাই

মনটা হঠাত্‍ কাঁদে,

দেড় বছরের স্মৃতিটুকু

হাসি খুশি স্বাদে।

আশ্বিন মাসের আঠারোতে

আজ আমাদের ছুটি,

বন্ধু বান্ধব সকল জনে

মন আনন্দে লুটি।

আসছে সামনে আসল লড়াই

ভর্তি যুদ্ধের খেয়া,

স্বপ্ন দেখছি বিশ্ব গড়ার

যায়’নি! কিছু দেয়া!

সফল হবার শক্তি নিয়ে

শক্ত করছি মনটা,

আজ আমাদের বাজলো,রে ভাই

কলেজ ছুটির ঘন্টা।

লেখক-জাবির আহম্মেদ জিহাদ