ওমর ফারুক
- আব্দুল খালেক,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় জাতীয় পার্টির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে রাজিবপুর উপজেলা পার্টির সাবেক সভাপতি ইব্রাহীম খলিল আকন্দের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহবায়ক একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক (সাবেক এমপি), বিশেষ অতিথি জেলা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আব্দুস সালাম (অবসরপ্রাপ্ত মেজর), জেলা যুগ্ম আহবায়ক ও রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, চিলমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রুকুনুজ্জামান শাহিন, রৌমারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন লাল ও সাধারণ সম্পাদক একেএম সাইফুর রহমান বাবলুসহ দুই উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজিবপুর উপজেলায় নতুন কমিটিতে ইব্রাহীম খলিল আকন্দকে সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যর রাজিবপুর উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির জেলা আহবায়ক কমিটি আহবায়ক একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক।
গত কাল মঙ্গলবার সন্ধ্যা রাজিবপুর উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। দ্রত সময়ের মধ্যে উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

