সম্পাদক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

হাসপাতালে সর্ব প্রথম একধাপ এগিয়ে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর শনিবার সকাল ১০টার দিকে কেরানি হাটে অবস্থিত সি-ওয়াল্ড রিসোর্ট সেন্টারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃমোহাম্মদ এয়াকুব হোসেনের সভাপতিত্বে ও আশশেফা হাসপাতালের ভাইস চেয়ারম্যান আহমদ রশিদ আমুর সঞ্চালনায় আশশেফা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মৌলানা জয়নাল আবেদীনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আশশেফা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃনুরুল হকের সার্বিক তত্বাবধান ও ব্যবস্থাপনায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের প্রধান নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক রিদুয়ানুর রহমান,আশশেফা হাসপাতালের পরিচালক ডাঃইমরান শহিদ, আশশেফা হাসপাতালের পরিচালক ডাঃখোরশেদ আনোয়ার,আশশেফা হাসপাতালের পরিচালক অধ্যাপক ফরিদ আহমদ, ১৫নং ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান, আশশেফা হাসপাতালের পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য আবুল বশর সওদাগর,আশশেফা হাসপাতালের পরিচালক হারুনর রশীদ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, আশশেফা হাসপাতাল ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আধুনিক মেশিন ও যন্ত্রপাতি সরবরাহ করে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সবার আগে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আশশেফা হাসপাতাল করে আসছে।এরই ধারাবাহিকতায় আমরা সিটি স্ক্যান মেশিন নিয়ে এসেছি আরও উন্নত চিকিৎসা প্রদানের জন্য।আমাদের আশশেফা হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা দেওয়া।তাই আশশেফা হাসপাতালের সার্বিক কল্যাণে সবার সহযোগিতা কামনা করেন।