সম্পাদক

মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:

নরসিংদীতে বিসিক শিল্প নগরী-২ (সম্প্রসারিত) এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগরে বিসিক শিল্প নগরী-২ (সম্প্রসারিত) এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.বদিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

এসময় শিল্পমন্ত্রী বলেন, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ বাংলাদেশ যেখানে পৌছেছে সেখান থেকে পিছে ফিরার কোন সুযোগ নেই। তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ। তাই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শত্রুপক্ষকে মোকাবিলা করতে হলে আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধার ভুমিকা নিতে হবে। আগামীতে কোন ভুল করলে গোটা জাতি বিপদগ্রস্থ হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী-৩ শিবপুরের সাংসদ জহিরুল হক ভুইয়া মোহন, শিল্প সচিব জাকিয়া সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিসিকের চেয়ারম্যান মাহাবুবুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দেশের উন্নয়নে নিরবিচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করার লক্ষে সরকারী ৮৮ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে ত্রিশ একর জমির উপর বিসিক-২ এর ১৬৮টি প্লট প্রস্তুত করা হয়।