ওমর ফারুক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
এসময় মহাসড়কের পাশে অবৈধ দোকান তৈরির অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোঃ শফিকুর রহমান, পিতা- নছরত আলী কে ২ হাজার টাকা, আব্দুর রহিম, পিতা- হারুনুর রশিদ কে ১ হাজার টাকা এবং রেজিস্ট্রেশনবিহীন ডাম্প ট্রাকের মালিক মাইনুদ্দীন হাসান, পিতা- মোঃ ইসমাইল কে একই আইনের সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা সর্বমোট ৩টি মামলায় ৩ জনকে ৮ হাজার টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।
এর আগে ছদাহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছহির পাড়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। পরে মজুদকৃত আনুমানিক ১০ হাজার ঘনফুট বালি স্থানীয় ৯ নং ওয়ার্ড সদস্য, আবদুস ছবুর চৌধুরীর জিম্মায় প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী।
অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

