ওমর ফারুক
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
“মা ইলিশ রক্ষা করুন,ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন” শীর্ষক স্লোগানকে নিয়ে নরসিংদীর মনোহরদীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ বিষয়ক অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে উপজেলা পরিষদ বিআরডিবি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ সচেতনতামূলক সভার আয়োজন করে।
সভায় মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম।
সভায় বক্তারা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ সফলভাবে বাস্তবায়নের লক্ষে (১২অক্টোবর থেকে ২ নভেম্বর) এই ২২দিন মা ইলিশ ধরা,বিক্রয় থেকে বিরত থাকার আহবান জানানো হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজ উদ্দিন ভূইয়া,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওমর ফারুক প্রমূখ।
এসময় মৎস্যজীবী, জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

