সম্পাদক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ অক্টোবর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণের পথে রেলপথ উদ্বোধন করেন। উদ্বোধনের পর মাওয়া রেলস্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে করে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে পৌঁছেন। সাথে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও মন্ত্রীপরিষদ সদস্যবর্গ।

একান্ত সাক্ষাৎকারে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী এমপি বলেন- প্রধানমন্ত্রীসহ প্রত্যেক যাত্রীর জন্য ট্রেনের টিকেট কাটা ছিল। ট্রেনে উঠার সময় সৌদি আরবের রাষ্ট্রদূতসহ আমাকে দেখে মুসকি হেসে কূশল জিজ্ঞেস করেন। এসময় নেত্রীর কাছে আব্দার করে বসি- সুদূর চট্টগ্রাম থেকে এসেও কি আপনার সফরসঙ্গী হতে পারবোনা? কেন পারবেন না জানিয়ে মমতাময়ী নেত্রী এসএসএফ’র ডিজিকে সৌদি আরবের রাষ্ট্রদূতসহ আমাকে একই ট্রেনে তুলে দিতে নির্দেশ দেন। আমাদের জন্য টিকেট কাটা না থাকায় এসএসএফ’র ডিজি বিশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেনে তুলে দেন। দুপুর ২টার দিকে রোমাঞ্চকর স্মৃতি নিয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে পৌঁছি।