সম্পাদক
গাজী ইসমাইল ভাঁওয়ারী, নিজস্ব সংবাদদাতা:
আজ (১৩ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে মুহাম্মদ ফরিদ উদ্দিনকে প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মদ মাহমুদুল হাসানকে বায়তুলমাল সম্পাদক, মুহাম্মদ দেলওয়ার আল হুসাইনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুহাম্মদ সাকিব সাইফিকে অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাইদ নোমান, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, মুফতি নুর মোহাম্মদ আজিজী, মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, পরিষদ সদস্য মোহাম্মদ নূরে আলম সিদ্দিক, মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুহাম্মদ মাহমুদুল হাসান, মুহাম্মদ দেলওয়ার আল হুসাইন, মুহাম্মদ সাকিব সাইফি, ঢাকা মহানগর উত্তর সভাপতি আশিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ মাহদি হাসান, মাওলানা শরীফুজ্জামান জসিম।
পরিষদ অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী ছাত্রদের দ্রুত মুক্তিসহ ৫দফা প্রস্তাবনা গৃহিত হয়।

