সম্পাদক
মোঃ মুবাশ্বির ,পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর ব্যক্তিগত উদ্যোগে ত্রিশটি পূজা আয়োজক মন্দির কমিটিকে অনুদান প্রদান করেছে।
আজ শনিবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় পাটেশ্বরী মন্দির মাঠে আলোচনাসভায়, বাবু বিষ্ণু প্রসাদ রায় সভাপতিত্ব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহাদেব চাঁদ ভুতোরিয়া, অনুপ কুমার রায় লিটন, অজিত রঞ্জন রায়, প্রফেসর সুনিল কুমার সাহা, ক্ষীরোদ চন্দ্র রায়, রঞ্জিত কুমার সাহা, রতন কুমার সাহা, জগন্নাথ ঘোষ, বিশ্বজিত কুমার হিসাবিয়া সঞ্জীব কুমার সাহা ও প্রবীর কুমার নাহা প্রমুখ। আলোচনাসভা শেষে ত্রিশটি পূজা আয়োজক মন্দির কমিটির প্রত্যেক কমিটিকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

