ওমর ফারুক
শাওন আহমেদ সা’দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী সদর-১ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব আলী হোসেন শিশির ( সিআইপি) সদরের বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ এবং সরকারের উন্নয়নমূলক চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা অব্যহত রেখেছেন।
তিনি যখন যেখানে যাচ্ছেন, সব জায়গায়ই আওয়ামীলীগের বর্তমান পদবঞ্চিত,যারা আওয়ামীলীগের দুর্দিনে পাশে ছিলেন,সেসব নেতাদের সাথে রেখে তিনি নরসিংদী সদরের বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ, সরকারের উন্নয়নশীর্ষক আলোচনা সভা করেছেন।
ইতিমধ্যে তিনি গত ১৪ই অক্টোবর ২০২৩ইং নরসিংদী পৌরসভা, করিমপুর, নজরপুর প্রায় ৩০০ টি মটর সাইকেল ও অর্ধশতাধিক প্রাইভেটকারে তাঁর সমর্থনকারীদের সাথে নিয়ে শোডাউন দেন, একই সঙ্গে আওয়ামীলীগ সরকারের বিগত ১৫ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ, আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে আলোচনা এবং তাঁর মনের দাবি আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হয়ে নির্বাচন করার ইচ্ছেপোষণ সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।
এর আগে গত ১৩ই অক্টোবর শুক্রবার মাধবদী বাজার বড় মসজিদে সকল মুসল্লীদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার জন্য দোয়া চাওয়া হয়,একই সঙ্গে তিনি যেন আগামী সংসদ নির্বাচনে নরসিংদী সদর-১ আসন হতে নৌকা মার্কার প্রার্থীর মনোনয়ন নিয়ে এসে এমপি হতে পারেন সে জন্যেও দোয়া চাওয়া হয়, পরবর্তী সময়ে ” মুজিব একটি জাতির রূপকার”সিনেমাটি মাধবদীর মমতা সিনেমা হলে নেতাকর্মী ও পরিবারের লোকজনকে নিয়ে দেখেন তিনি।
একই ধারাবাহিকতায় গত ০৫ই অক্টোবর বৃহস্পতিবার ৩০০টি রিক্সা নিয়ে শিলমান্দী ইউনিয়নে জনসংযোগ করেন, এ দিনে বৈরী আবহাওয়াতেও তাঁর সমর্থনকারীরা জনসংযোগে অংশগ্রহণ করেন।
গত ৩০ ই সেপ্টেম্বর ২০২৩ইং পাইকারচর ইউনিয়নে জনসংযোগ এবং প্রীতি ফুটবল ম্যাচ ও সরকারের উন্নয়নশীর্ষক আলোচনা করেন এতে সভাপতি ছিলেন, পাইকারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, মাধবদী কলেজের সাবেক ভিপি রিয়াজুল ইসলাম রিজু,বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ সহ সর্বস্তরের প্রায় প্রায় কয়েক হাজার জনগন।
গত ২৯ই সেপ্টেম্বর কাঁঠালিয়া ইউনিয়নে জনসংযোগ এবং প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেন,এতে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাসির উদ্দিন,যিনি নিজ অর্থায়নে কাঠালিয়া ইউনিয়নে প্রায় ৮০টি পরিবারকে সরকারের আশ্রয়ন প্রকল্পের অনুকরণে জমির মালিকানা সহ বসতবাড়ি করে দিয়েছেন, যা নাসির নগর নামে পরিচিত।
এছাড়াও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ সহ সর্বস্তরের প্রায় কয়েক হাজার মানুষ।
গত ২২ই সেপ্টেম্বর নুরালাপুর ইউনিয়নে জনসংযোগ ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেন,সাথে ছিলেন বাংলাদেশ দলিল লেখক কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর আলম ভূইয়া,নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক আল আমিন রহমান,ইউনিয়ন চেয়ারম্যান আরিফ হোসেন,নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃএবাদুল্লাহ সহ কয়েক হাজার জনগন।
গত ১৯ সেপ্টেম্বর মাধবদী বাজারে জনসংযোগ ও সরকারের উন্নয়ন লিফলেট বিতরণ করেন তিনি,এতে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলহাজ্ব আঃ মোমেন মোল্লা, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জসিমউদ্দীন ভুইয়া, নরসিংদী জেলা তরিকত ফেডারেশনের সভাপতি হাজী ছবির মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক হাজী মোঃ মোতালিব হোসেন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক আসাদুজ্জামান হাসিব আহাম্মেদ মোল্লা, মাধবদী পৌরসভার ৫ নংওয়ার্ড কাউন্সিলার হেলাল উদ্দীন, বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন, হাবিবুল্লাহ মাষ্টার, নরসিংদী জেলা যুবলীগের অর্থ সম্পাদক রাজিব হোসেন, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ খান অপুর্ব, মাধবদী শহর শ্রমীক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সহ সভপতি সেলিম মিয়া, মাধবদী শহর তাতী লীগের আহ্বায়ক সামস সুমন, মাধবদী পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী আনিসুর রহমান সাবেক ছাত্রলীগনেতা জুয়েল প্রধান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গত ১৫ই সেপ্টেম্বর নরসিংদী সদরের মহিষাশুড়া ইউনিয়নে ফুটবল ম্যাচ এবং সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন, এতে উপস্থিত ছিলেন মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আশ্রাফুল হক ভুইয়া রুমেল,মহিষাসুড়া ৩ নং ওয়ার্ড মেম্বার সমির হাসান সহ মহিষাসুড়া ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষ।

