ওমর ফারুক
শাওন আহমেদ সা’দ- মাধবদী-নরসিংদী প্রতিনিধিঃ- সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজায় মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের ঢল নেমেছে। সব বয়সী হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাঁধভাঙা
আনন্দের জোয়ার বইছে। শনিবার ২১ অক্টোবর রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম।
এ সময় তাঁদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ,এস.এ.এম. ফজল-ই-খুদা,সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান কাউছার,মাধবদী থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলার উচ্চ পদস্থ এ কর্মকর্তাবৃন্দ নরসিংদীর বিভিন্ন মন্ডপ পরিদর্শন শেষে,রাত প্রায় ১১ টার দিকে মাধবদীর বাবু রঞ্জিত কুমার সাহার বাড়ি পুজা মন্ডপ পরিদর্শনে আসেন।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত পুজারি ও দর্শনার্থীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে, অত্র মন্ডপের প্রশংসা করে বলেন,নরসিংদীর মধ্যে আমাদের কাছে এ মন্ডপটি সেরা মনে হয়েছে,যেহেতু এ মন্তডপটি সেরা সেহেতু কিছু দুষ্কৃতকারীরা চাইবে এ পরিবেশটাকে নষ্ট করতে,সে দিকে পুজা মন্ডপ পরিচালনা কমিটিকে সজাগ থাকার সতর্ক করে বলেছেন সামনে জাতীয় নির্বাচন একদল সবসময় চাইবে একটা দাঙ্গা লাগাতে,আমাদের সবাইকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে,আপনাদের এমন কাওকে সন্দেহ হলে আমাদের আইন প্রশাসনকে জানাবেন,আপনাদের নিরাপত্তায় সর্বক্ষন আমাদের আইন প্রশাসন আপনাদের পাশে আছে।
এ সময় বাবু রঞ্জিত কুমার সাহা বাড়ির পুজা কমিটির সভাপতি সনেট কুমার সাহার সৌজন্যে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।এবারের পুজায় নিরাপত্তার স্বার্থে নরসিংদী জেলাধীন প্রতিটি পূজামন্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মন্ডপভিত্তিক সেচ্ছাসেবক টিম থাকায় খুবই নিরাপত্তার মধ্যে দিয়ে পুজা উৎযাপন করা হচ্ছে,এতে সকল দর্শনার্থী,পুজারী ও পুজা উৎযাপন কমিটিবৃদ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি সন্তুষ্টবোধ প্রকাশ করেন।

