ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে বিশ্ব পোলিও দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোটারি ক্লাব অব মাধবদীর আয়োজনে মঙ্গলবার ২৪ অক্টোবর সকালে মাধবদী পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পৌরসভা চত্বর হতে র্যালি শুরু হয়ে মাধবদীর বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে র্যালিটি শেষ হয় মাধবদীর ব্যাংক পট্টিতে গিয়ে।

বিশ্ব পোলিও দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং রোটারি ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট আলহাজ্ব আ. মোমেন মোল্লা, ক্লাবের সেক্রেটারি জেনারেল আর টি এন আব্দুল হামিদ পি এইচ এফ, মাধবদী পৌরসভার মেয়র ও আই পি পি মোশাররফ হোসেন প্রধান মানিক পি এইচ এফ এমডি, ভাইস প্রেসিডেন্ট এ কে এম ফজলুল হক বাচ্চু পি এইচ এফ, ভাইস প্রেসিডেন্ট মোঃ মজিবুর রহমান পি এইচ এফ, সাবেক সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন (হানিফ),পিপি মোঃ রফিকুল ইসলাম পি এইচ এফ, পিপি মোঃ মোতালিব হোসেন পি এইচ এফ,ভিপি হাফিজ প্রমূখ।

এসময় উপস্থিত অতিথিবৃন্দ কেক কেটে জন্মদিন উদযাপন করেন ক্লাবের ট্রেজারার মো. এমদাদুল হকের।



